ads
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ ‘ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না’ সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক

অঝোরে কাঁদলেন আবরারের বাবা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ৩৪ বার পঠিত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করার ঘটনার মামলায় আসামিদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে আজ সোমবার (৫ অক্টোবর) জবানবন্দি দেন হত্যা মামলার বাদী ও আবরারের বাবা বরকত উল্লাহ।

পরে আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন। এসময় এজাহারের বক্তব্য সমর্থন করে তিনি জবানবন্দি প্রদান করে ছেলে হত্যার ন্যায়বিচার প্রত্যাশা করেন। একপর্যায়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।

কাঁদতে কাঁদতে বরকত উল্লাহ বলেন, ‘আসামিরা আমার ছেলেকে ছয় ঘণ্টা ধরে অমানবিক নির্যাতন করে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমি আদালতে হত্যাকাণ্ডের ন্যায়বিচার চাই।’

গত ২০ সেপ্টেম্বর আদালতে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। তবে ওইদিন আবরারের বাবা জন্ডিসে আক্রান্ত থাকায় রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে ৫ অক্টোবর নতুন দিন ধার্য করেন।

২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী আবরার ফাহাদকে রুম থেকে ডেকে নেন। পরে রাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলের সিঁড়ির করিডোর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আবরার বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ছিলেন।

ওই ঘটনায় আবরারের বাবা বাদী হয়ে চকবাজার থানায় হত্যা মামলা করেন। ২০১৯ সালের ১৩ নভেম্বর আদালতে ২৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ওয়াহিদুজ্জামান। ২৫ জনের মধ্যে এজাহারনামীয় ১৯ জন ও এজাহারবহির্ভূত ছয়জন রয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102