ads
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম

অষ্টম শ্রেণির ছাত্রের বিরুদ্ধে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ৩৯ বার পঠিত

পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তরে অষ্টম শ্রেণির ছাত্র বিরুদ্ধে নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশ ধর্ষক ওই তানভীর আহমেদ (১৫)কে গ্রেপ্তার করেছে।

রোববার (১১ অক্টোবর) রাতে এই ধর্ষণের ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত তানভীর নাটোরের বড়াইগ্রাম উপজেলার দিয়াগারফা গ্রামের শফিকুল ইসলামের ছেলে। সে নবম শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা জানান, আটঘরিয়া উপজেলার দেবোত্তর গ্রামের ওই নবম শ্রেণির ছাত্রীর (১৬) সঙ্গে তানভীরের মোবাইলে প্রেমের সম্পর্ক হয়। গত রোববার তানভীর বোনের বাচ্চা দেখতে প্রেমিকার বাড়িতে আসে। রাত হয়ে যাওয়ায় ওই বাড়িতেই থেকে যায় তানভীর। রাত ৯টার দিকে প্রেমিকা জরুরি প্রয়োজনে তানভীরের শয়নকক্ষে যায়। নানা প্রলোভনে জোরপূর্বক তানভীর প্রেমিকাকে ধর্ষণ করে।

বিষয়টি জানাজানি হলে তানভীরকে বাড়ির লোকজন ধরে পুলিশে খবর দেয়। পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিকেলে ধর্ষণের শিকার স্কুল ছাত্রীর মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় তানভীরকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার ধর্ষণের শিকার স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষা ও ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102