ads
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ড দলে ফিরলেন তিন তারকা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৯ বার পঠিত

জস বাটলার, মার্ক উড এবং জোফরা আরচারকে বাইরে রেখেই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছে স্বাগতিক ইংল্যান্ড। মূলতঃ টেস্ট সিরিজ খেলার পর এই তিনজনকে বিশ্রাম দিয়েছিল ইংলিশ ক্রিকেট টিম ম্যানেজমেন্ট।

তবে সামনেই অস্ট্রেলিয়ার বিপক্ষে রঙ্গিন পোশাকে এবং সাদা বলের ক্রিকেট ইংল্যান্ডের। তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার জন্য এরই মধ্যে ইংল্যান্ড গিয়ে বসে আছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

৪ সেপ্টেম্বর শুরু হবে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে টি-টোয়েন্টি সিরিজ। টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজের জন্য এরই মধ্যে ইংল্যান্ড দল ঘোষণা করেছে দেশটির নির্বাচকরা। যেখানে দলে ফেরানো হয়েছে জস বাটলার, মার্ক উড এবং জোফরা আরচারকে। তবে টি-টোয়েন্টি সিরিজেও দলে নেয়া হলো না টেস্ট অধিনায়ক জো রুট এবং জেসন রয়কে। জেসন রয় আবার সাইড স্ট্রেইনে ভুগছেন। জো রুট রয়েছেন ওয়ানডে সিরিজের দলে।

ইংল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড
ইয়ন মরগ্যান (অধিনায়ক), মঈন আলি, জোফরা আরচার, জনি বেয়ারেস্ট, টম ব্যান্টন, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কুরান, টম কুরান, জো ড্যানলি, ক্রিস জর্ডান, ডেভিড মালান, আদিল রশিদ, মার্ক উড।

রিজার্ভ : লিয়াম লিভিংস্টোন, সাকিব মাহমুদ

ইংল্যান্ড ওয়ানডে স্কোয়াড
ইয়ন মরগ্যান (অধিনায়ক), মঈন আলি, জোফরা আরচার, জনি বেয়ারেস্ট, টম ব্যান্টন, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কুরান, টম কুরান, জো রুট, ক্রিস ওকস, আদিল রশিদ, মার্ক উড।

রিজার্ভ : জো ড্যানলি, সাকিব মাহমুদ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102