ads
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আর নেই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৬ বার পঠিত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ইন্তেকাল করেছেন। আজ রাত ৭টা ২৫ মিনিটে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি……রাজিওন)।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের ছেলে সুমন মাহবুব তার ফেসবুকে এক স্ট্যাটাসে জানান, ‘আমার বাবা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে মারা গেছেন’।

এর আগে সন্ধ্যায় মাহবুবে আলমের শারিরীক অবস্থা খুবই সঙ্কটাপন্ন বলে জানিয়েছিলেন তার জামাতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ রেজাউল হক। পাশাপাশি আইনমন্ত্রী আনিসুল হকও বলেছিলেন, উনার অবস্থা খুবই ক্রিটিক্যাল।

উল্লেখ্য গত ৩ সেপ্টেম্বর রাতে অ্যাটর্নি জেনারেল জ্বর অনুভব করেন। ৪ সেপ্টেম্বর সকালে করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। একইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তিনি সিএমএইচে ভর্তি হন। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে ১৮ সেপ্টেম্বর শুক্রবার ভোরে আইসিইউতে নেয়া হয়।

এরপর গত সপ্তাহেই তার করোনা রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু বিভিন্ন শারীরিক জটিলতার কারণে তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102