ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অ্যাম্বুলেন্সে পাচারকালে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২০
  • ৬২ বার পঠিত

কুমিল্লায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে র‌্যাব। এ সময় মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত অ্যাম্বুলেন্স ও সিএনজিচালিত অটোরিকশা জব্দসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) জেলার আদর্শ সদর উপজেলার দক্ষিণ দুর্গাপুর ও বুড়িচং উপজেলার ছয়গ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সন্ধ্যায় র‌্যাব-১১ কার্যালয় থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, দুপুরে জেলার বুড়িচং উপজেলার ছয়গ্রাম এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তারা হচ্ছেন- বুড়িচং উপজেলার চড়ানল মধ্যপাড়া গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে শাহিন (৩৫) ও নোয়াখালী সদরের উত্তর কালিরচর গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে জসিম (৪০)।

এর আগে সকালে আদর্শ সদর উপজেলার দক্ষিণ দূর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে একটি অ্যাম্বুলেন্স ও সিএনজিতে তল্লাশি চালিয়ে ২৮১ বোতল ফেনসিডিল ও ১৫ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় স্বপন মিয়া (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি জেলার চৌদ্দগ্রাম উপজেলার শামুকসার গ্রামের মফিজুল ইসলামের ছেলে।

র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব বলেন, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102