ads
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আইপিএলের শুরু থেকে মালিঙ্গাকে পাচ্ছে না মুম্বাই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২০
  • ৬৮ বার পঠিত

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে পর্দা উঠবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের চতুর্থদশ আসরের। তবে আইপিএলের শুরু থেকে দলের পেস তারকা, শ্রীলঙ্কার টি-টোয়েন্টি অধিনায়ক লাসিথ মালিঙ্গাকে পাবে না বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। শুরুর দিকে মুম্বাইয়ের কিছু ম্যাচ মিস করবেন মালিঙ্গা।

পারিবারিক কারণে টুর্নামেন্টের শুরু থেকে দলের সাথে থাকতে পারবেন না বলে নিজেই জানিয়েছেন মালিঙ্গা। শ্রীলঙ্কার সংবাদ মাধ্যম বলছে, মালিঙ্গার বাবা অসুস্থ। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তার বাবার অস্ত্রোপচার হতে পারে। তাই বাবা অসুস্থ থাকায় আইপিএলের শুরু থেকে না থাকার সিদ্বান্ত নিয়েছেন মালিঙ্গা।

আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেটের মালিক মালিঙ্গা শিকার করেছেন ১৭০টি উইকেট। গত বছল মুম্বাইয়ের চতুর্থ শিরোপা বড় অবদান ছিল তার। ফাইনালে শেষ ওভারে প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংসের জয়ের জন্য এক বলে দুই রান প্রয়োজন ছিল। স্ট্রাইকে শার্দুল ঠাকুরকে লেগ বিফোরের ফাঁদে ফেলেই মুম্বাইকে শিরোপা এনে দেন মালিঙ্গা।

গত মার্চে সর্বশেষ ক্রিকেট খেলেছেন মালিঙ্গা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ছিল। তবে গত জুনে ২৪ জনের অনুশীলন ক্যাম্পে মালিঙ্গাকে রাখেনি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। আইপিএলের উদ্বোধনী দিনই মাঠে নামছে মুম্বাই। প্রতিপক্ষ সদ্য আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো মহেন্দ্র সিং ধোনির চেন্নাই।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102