ads
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ ‘ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না’ সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক

আমার তো বয়স হয়েছে, আর কত: প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৯ বার পঠিত

ভবিষ্যতে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে রাষ্ট্র পরিচালনায় পরবর্তী প্রজন্মের জন্য দিক-নির্দেশনা তৈরির প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, একটা দিকনির্দেশনা যদি সামনে থাকে তাহলে যে কোনো কাজ খুব সহজে যারাই ভবিষ্যতে আসুক তারাই করতে পারবে। কারণ আমাদের তো বয়স হয়ে গেছে। আমি তো..৭৪ বছর বয়স..কাজেই সেটাও মাথায় রাখতে হবে যে আর কত দিন। এরপরে যারা আসবে তারা যেন দিকহারা হয়ে না যায়। তাদেরও যেন একটা দিকনির্দেশনা থাকে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) গণভবনে দলের সভাপতিমণ্ডলীর সভায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগই এই দেশের স্বাধীনতা এনেছে। কাজেই আমরা যখন সরকারে আছি আমাদের দায়িত্ব হচ্ছে দেশটা শুধু বর্তমানেই না আগামী দিনের নতুন প্রজন্মের জন্য কীভাবে এই দেশটা এগিয়ে যাবে, কীভাবে চলবে সেটাই আমাদের..এখন থেকে প্রস্তুতি নিয়ে রাখব বা নির্দেশনা দিয়ে দেব।

এ সময় প্রধানমন্ত্রী আরো বলেন, ক্ষমতায় আওয়ামী লীগ সরকার না থাকলে অন্য কোনো দল বা শক্তি থাকলে এই মহামারীতে মানুষকে সহায়তা না করে শুধু ‘ফায়দা লুটার’ উপায় খুঁজতো। রাজনৈতিক দলগুলোর মধ্যে একমাত্র আওয়ামী লীগের নেতাকর্মীরাই মহামারীর মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে।

সভায় দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগ ও পরিকল্পনার কথা তুলে ধরেন সরকারপ্রধান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102