ads
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আমি নির্দোষ, দুদককে ব্যবহার করে হয়রানি করা হচ্ছে: জাহাঙ্গীর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২১ মে, ২০২৩
  • ২৬ বার পঠিত

নিজেকে নির্দোষ দাবি করে গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলম বলেছেন, বিনাকারণে দুদককে ব্যবহার করে আমাকে হয়রানি করা হচ্ছে।

রোববার দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এর আগে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আনিছুর রহমান ও গাজীপুর সিটি করপোরেশনের কতিপয় ঠিকাদারের বিরুদ্ধে প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগের অনুসন্ধান কার্যক্রমের অংশ হিসেবে সাবেক মেয়র জাহাঙ্গীরকে তলব করে দুদক। গত বুধবার দুদকের পক্ষ থেকে তাকে নোটিশ ইস্যু করা হয়। পরের দিন বৃহস্পতিবার সময় চেয়ে আবেদন করেন জাহাঙ্গীর।

চিঠিতে বলা হয়, গাজীপুর সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আনিছুর রহমান ও গাজীপুর সিটি করপোরেশনের কতিপয় ঠিকাদারের বিরুদ্ধে প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগটি অনুসন্ধানের জন্য দুই সদস্যবিশিষ্ট একটি টিম গঠন করা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র ও সবার বক্তব্য রেকর্ড করা হয়েছে। বর্ণিত অভিযোগের নিয়মিত অনুসন্ধান কার্যক্রমের অংশ হিসেবে ২১ মে সকাল ১০টায় জাহাঙ্গীর আলমকে দুদক, প্রধান কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে বক্তব্য দেওয়ার জন্য নোটিশ ইস্যু করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102