ads
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আমেরিকায় বাধাহীন রপ্তানি চায় বাংলাদেশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ মে, ২০২৩
  • ২৬ বার পঠিত

আমেরিকায় পণ্য রপ্তানিতে বাধাহীন সুবিধা চায় বাংলাদেশ। রোববার ইউনাইটেড স্টেট ট্রেড রিপ্রেজেনটেটিভের (ইউএসটিআর) দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ব্রেনডেন লিঞ্চের সঙ্গে বৈঠকে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ এই প্রস্তাব দেন। বাণিজ্য মন্ত্রনালয়ে আয়োজিত বৈঠকে কৃষি, শ্রম ও আইসিটি মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

‘ইউএসএ’র কটন থেকে এখানে গার্মেন্ট পণ্য তৈরি করে আবার ইউএসএ’তে রফতানি করা হবে’- এ ধরনের কোনো ডিমান্ড করেছেন কি না জানতে চাইলে বাণিজ্যসচিব বলেন, গত টিকফা মিটিংয়ে আমরা ফরমালি ডিমান্ড করেছি। এর আগেও বিভিন্ন সময় ইনফরমালি বিজিএমইএ, বিকেএমইএ’র প্রতিনিধিরা যখন ইউএসএ’তে গেছেন তখন হয়তো আলোচনা করেছেন।

গত ডিসেম্বরে ওয়াশিংটনে অনুষ্ঠিত মিটিংয়ে বলেছিলাম, ফিউমিকেশনের বিষয়টি আমরা রিলাক্স করবো। কিন্তু তোমাদেরও আমাদের কিছু দিতে হবে। আমরা তোমাদের দিয়ে দিলাম কিন্তু তোমরা বাংলাদেশকে কী দিচ্ছো? এজন্য তাদের বলেছি, তোমাদের কটন যেন বাড়ে আর আমাদের রপ্তানি যেন বাধাহীন হয়।

তিনি বলেন, আমরা প্রতিনিয়ত রপ্তানি বাড়ানোর জন্য আলোচনা করছি। এ ক্ষেত্রে আমাদের রপ্তানি বহুমুখীকরণ নিয়ে যে সমস্যা আছে সেটা নিয়ে প্রত্যেক ফোরামে আলোচনা করছি। সেখানে প্লাস্টিক, ফার্সাসিউটিক্যাল, লেদারগুডস, অ্যাগ্রোপ্রসেসিং, জুট এসব বিষয় রয়েছে।

অগ্রাধিকারমূলক বাজারসুবিধা বা জিএসপি নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে সচিব বলেন, জিএসপি শব্দটি উচ্চারণ হয়নি। তবে প্রিফারেন্স মার্কেট এক্সেস সুবিধাতো চাচ্ছি।

#যুগান্তর

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102