ads
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আশরাফুল শিগগিরই বড় ইনিংস খেলবে : সারোয়ার ইমরান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ৩৯ বার পঠিত

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে বাংলাদেশের সাবেক অধিনায়ক ও মিনিস্টার গ্রুপ রাজশাহীর মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল বড় ইনিংস খেলার খুব কাছেই রয়েছেন বলে মনে করছেন দলটির কোচ সারোয়ার ইমরান।

মিরপুর স্টেডিয়ামে দলের অনুশীলন চলাকালীন মঙ্গলবার গণমাধ্যমকে এ কথা জানান তিনি।

চলতি এ টুর্নামেন্টে এখনও দলের প্রত্যাশা অনুযায়ী বড় ইনিংসের দেখা পাননি আশরাফুল। তিন ম্যাচে তার মোট সংগ্রহ ৩৬ রান।

প্রথম ম্যাচে ৯ বলে ৫, পরের খেলায় জেমকন খুলনার বিপক্ষে ২২ বলে অপরাজিত ২৫ এবং তৃতীয় ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে ৪ বলে ৬ করে আউট হয়ে যান আশরাফুল। তিন ম্যাচের মধ্যে দুটিতেই রান আউট হন তিনি।

রাজশাহীর কোচ সারোয়ার বলেন, ‘আশরাফুল কৌশলগতভাবে তার পুরোনো অবস্থানে ফিরছেন। আমরা তার কাছ থেকে একটি বড় ইনিংসের জন্য অপেক্ষা করছি।’

গত আড়াই মাস ধরে আশরাফুলের সাথে কাজ করা সারোয়ার বলেন, কঠোর পরিশ্রম অব্যাহত রাখলে আশরাফুলের এখনও জাতীয় দলে ফেরার সুযোগ রয়েছে।

সূত্র : ইউএনবি

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102