ads
বুধবার, ২০ মে ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আশুগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২০
  • ৪৯ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় যৌতুকের টাকা না পেয়ে স্ত্রী কহিনূর খানম নিতুকে (৩০) কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি স্বামী মো. জুয়েলকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে উপজেলার চরচারতলা এলাকার আলাল শাহ মাজারের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

নিহত গৃহবধূ কহিনূর খানম নিতু একই এলাকার আবুল হোসেন মিয়ার মেয়ে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান,  গত বুধবার রাতে যৌতুকের টাকার জন্য স্ত্রীকে কুপিয়ে হত্যা করে জুয়েল। এর পরের দিন বৃহস্পতিবার ভোরে উপজেলার চরচারতলা এলাকা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জুয়েলসহ তাঁর পরিবারের আরো তিন সদস্যকে আসামি করে কহিনূরের বাবা আবুল হোসেন একটি হত্যা মামলা করেন। এরপর আজ দুপুরে স্বামী জুয়েলকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার ঘটনার পরের দিনই জুয়েলের বাবা আবু চান মিয়া (৬৮), মা রহিমা বেগম (৫৫), ছোটভাই কামরুল ইসলামকেও (২৬) আটক করে পুলিশ।

জুয়েলকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102