ads
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ ‘ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না’ সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক

আ.লীগ পৌণে ২ লাখ, বিএনপি পেলো ৮৭৪ ভোট

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২০
  • ৩১ বার পঠিত

মাদারীপুরের শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আ: লতিফ মোল্লা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

শিবচর উপজেলার ১টি পৌরসভা ও ১৯টি ইউনিয়নের মোট ১০১টি ভোট কেন্দ্র। এসকল ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় রিটার্নিং অফিসার মাদারীপুর জেলা নির্বাচন অফিসার মো: মনিরুজ্জামান শিবচর উপজেলা পরিষদের ইলিয়াস আহমেদ চৌধুরী অডিটরিয়ামে বেসরকারিভাবে আ: লতিফ মোল্লার নাম ঘোষণা করেন। ১ লক্ষ ৮৪ হাজার ৬৩৩ ভোট পেয়েছেন লতিফ মোল্লা। তার নিকটতম প্রার্থী চৌধুরী নাদিরা মিঠু ধানের শীষের প্রতীকে ৮৭৪ ভোট পেয়েছেন।

মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল টা পর্যন্ত ১০১টি কেন্দ্রের ৫১৩টি বুথে শান্তিপূর্নভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিলো সন্তোষজনক। নির্বাচন অবাধ ও সুষ্ঠভাবে সম্পন্নের লক্ষ্যে প্রশাসন ছিলো কঠোর অবস্থানে। প্রতিটি কেন্দ্রে ৫ জন পুলিশ ও ১২ জন আনসার সদস্যসহ র‌্যাবের ৪টি টহল টিম, ৩ প্লাটুন বিজিবি, একাধিক ভ্রাম্যমাণ আদালতের টিমসহ বিপুল সংখ্যক আইনশৃংখলা বাহিনী নিয়োজিত ছিলো।

রিটার্নিং অফিসার মাদারীপুর জেলা নির্বাচন অফিসার মো: মনিরুজ্জামান জানান, স্বাস্থ্যবিধি ও নির্বাচনি আচরণবিধি মেনে শিবচরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মোট ২ লাখ ৬৪ হাজার ৪৯৫ জন ভোটারের মধ্যে ১ লাখ ৩৭ হাজার ৮৯০ জন পুরুষ ও ১ লাখ ২৬ হাজার ৬০৫ জন নারী ভোটার। কাস্টিং ভোটে শতকরা ৭০.০৬ ভোট পড়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102