ads
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘ইংল্যান্ডে সম্ভবত আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ মে, ২০২৩
  • ৪৯ বার পঠিত

ক্রিকেট ক্যারিয়ারের শুরুতে ২০১০ সালে ইংল্যান্ড সফরে প্রথম গিয়ে লর্ডস ও ম্যানচেস্টারে টেস্ট সেঞ্চুরি করে হইচই ফেলে দিয়েছিলেন তামিম ইকবাল।

এরপর জাতীয় দলের হয়ে একাধিকবার ইংল্যান্ড সফর করেছেন। এবার ইংল্যান্ডের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষেও সিরিজ জয়ের পর আবেগপ্রবণ হয়ে তামিম জানালেন, ইংল্যান্ডে হয়ত আন্তর্জাতিক ক্রিকেট আর খেলা হবে না।

রোববার নাটকীয়ভাবে আয়ারল্যান্ডকে ৫ রানে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জেতে বাংলাদেশ।

খেলা শেষে সংবাদ সম্মেলনে বিদেশি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তামিম বলেন, আমি সম্ভবত ইংল্যান্ডে শেষ ম্যাচটা খেলে ফেলেছি, বিশেষ করে আন্তর্জাতিক ম্যাচের কথা বলব। আগামী তিন-চার বছরে কোনো সূচি নেই। কাজেই এটাই সম্ভবত আমার শেষ ম্যাচ। খুব উপভোগ করেছি।

২০২৩ থেকে ২০২৭ পর্যন্ত করা আইসিসির ভবিষ্যৎ সফরসূচি পরিকল্পনায় ইংল্যান্ডে বাংলাদেশের কোনো সফর নেই। ততদিন পর্যন্ত আন্তর্জাতিক ক্যারিয়ার আর টেনে নেওয়ার ইচ্ছা না থাকারই আভাস দিলেন তামিম।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102