ads
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইউএনও’র ওপর হামলা চালিয়েছে উপজেলা প্রশাসনের মালি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ৫১ বার পঠিত

দিনাজপুরের ঘোড়াঘাট ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলা চালিয়েছে উপজেলা প্রশাসনের কর্মচারী রবিউল ইসলাম। গ্রেফতারের পর প্রাথমিকভাবে দায় স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য।

তিনি বলেন, ঘটনার পরই রহস্য উদঘাটনে নিরলসভাবে কাজ করেছে পুলিশের সব ইউনিট।

আলামত সংগ্রহের পর আটক করা হয় মালি রবিউলকে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের পর তাকে মামলায় গ্রেফতার দেখানো হয়। তবে ঠিক কী কারণে, রবিউল হত্যাচেষ্টা চালিয়েছে-তা জানাননি তিনি।

গত ২ সেপ্টেম্বর গভীর রাতে, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখকে হত্যাচেষ্টা করা হয়। এ ঘটনায় গ্রেফতার হয়ে রিমান্ডে ছিলেন তিনজন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102