ads
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইউএনও’র গাড়িতে হামলা ও ভাংচুর, আহত ২ আটক ৬

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ৪৫ বার পঠিত
বগুড়া

বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরের গজারিয়া-নলডিংগী এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান বাঁধাগ্রস্থ করে কর্তব্যরত ইউএনও’র (নির্বাহী মাজিস্ট্রেট) গাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভ্রাম্যমান আদালতের ২ সহযোগী আহত হয়েছেন। জানা গেছে, শনিবার (৩অক্টোবর) বিকেলে বরইতলী গ্রামের বাঙালি নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করা হচ্ছে মর্মে সংবাদ পান শেরপুর উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইউএনও) মো: লিয়াকত আলী সেখ। খবর পেয়ে তিনি ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনার উদ্দেশ্যে ঘটনাস্থলে পৌঁছান এবং বালু উত্তোলনের সামগ্রী চূর্ণ করার প্রস্তুতি নেন।
এমন সময়, অতর্কিত ভাবে বালু উত্তোলনকারী ও তাদের সহযোগীদের হামলার শিকার হন তিনি। এসময় ভ্রাম্যমান আদালতের কাজে নিয়োজিত গাড়িতে ভাংচুর চালায় এবং ভ্রাম্যমান আদালতের সহযোগী ২ জনকে আহত করে দুষ্কৃতকারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌছায় এবং আশেপাশে অভিযান চালিয়ে ৬০ জনকে গ্রেফতার করে তারা। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সাথে যোগাযোগ করে কোনো খবর পাওয়া জায়নি। এ ঘটনায় শেরপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, ঘটনাস্থলের আশপাশে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102