ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইউরোপে অনুমোদন পেল বায়োএনটেক-ফাইজারের টিকা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
  • ৪১ বার পঠিত

মার্কিন প্রতিষ্ঠান ফাইজার জার্মান প্রতিষ্ঠান বায়োএনটেকের যৌথ উদ্যোগে তৈরি করোনার ভ্যাকসিনটিকে এবার অনুমোদন দিয়েছে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি।

ফলে ডিসেম্বরের শেষের দিক থেকেই করোনার টিকা দেয়া শুরু করতে পারবে ইউরোপের দেশগুলো৷ খবর ডেইলি সাবাহ ও ডয়েচে ভেলের।

শীত বাড়ার সঙ্গে সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন দেশে করোনার দ্বিতীয় ঢেউ বেশ বড় আকারেই ধাক্কা দিয়েছে৷ জার্মানিসহ বিভিন্ন দেশ আবারও লকডাউনের মতো সিদ্ধান্ত নিতেও বাধ্য হয়েছে৷

ফলে দীর্ঘদিন ধরেই টিকার অনুমোদনের জন্য অপেক্ষা করছিল দেশগুলো৷ জার্মান প্রতিষ্ঠান বায়োএনটেক টিকা উৎপাদন করলেও অনুমোদন না পাওয়ায় জার্মানিতেই এতদিন শুরু করা যায়নি টিকাদান৷

গত ৮ ডিসেম্বর বায়োএনটেক ও ফাইজারের টিকার প্রথম ডোজ নেন ৯০ বছরের মার্গারেট৷ যুক্তরাজ্যে প্রথম ৮ লাখ টিকা পাবেন তার মতো প্রবীণ, সামনের সারির স্বাস্থ্যকর্মীসহ বাকি বয়স্ক নাগরিকরা৷

ফাইজারের কাছে মোট চার কোটি ডোজ টিকার অর্ডার দিয়েছে দেশটি, যার মাধ্যমে দুই ডোজ করে দুই কোটি মানুষের ভ্যাকসিনের নিশ্চয়তা মিলছে৷

পাঁচ কোটি ৩০ লাখ নাগরিকের সবাইকে টিকা দিতে যুক্তরাজ্যকে নির্ভর করতে হবে অন্য কোম্পানিগুলোর ওপরে৷

তবে আগে থেকেই বিভিন্ন দেশ টিকা দেয়ার প্রস্তুতি নিয়ে রেখেছেন৷ ফলে ইইউয়ের প্রায় ৪৫ কোটি মানুষের কাছে টিকা পৌঁছে দেয়ার ক্ষেত্রে আরও একধাপ আগানো গেল৷

এখন ইউরোপীয় কমিশন আনুষ্ঠানিক ঘোষণা দিলেই ইইউয়ের দেশগুলো টিকা দেয়া শুরু করতে পারবে৷ অনুমোদন পাওয়ার আগে থেকেই ২৭ ডিসেম্বর থেকে টিকা দেয়ার ঘোষণা দিয়ে রেখেছিল জার্মানি৷

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102