ads
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইমরানের বিরুদ্ধে যে অভিযোগ আনলেন শাহবাজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ৫৬ বার পঠিত

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, গত বছরের এপ্রিলে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান যেসব বক্তৃতা দিয়েছেন, তারই প্রতিক্রিয়া হিসেবে গত ৯ মে বিভিন্ন স্থাপনার উপর হামলার ঘটনার ঘটনা ঘটেছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বুধবার এক টুইটার পোস্টে বলেছেন, ‘তিনি (ইমরান) বরাবরই তার রাজনৈতিক এজেন্ডাকে সত্য ও মিথ্যার মধ্যকার যুদ্ধ হিসেবে ব্র্যান্ড করার জন্য ধর্মীয় ভাবমূর্তি যোগ করছেন।’

শাহবাজ শরিফ আরও বলেন, তিনি নিরলসভাবে সশস্ত্র বাহিনী এবং বর্তমান সেনাপ্রধানকে অপদস্থ ও আক্রমণ করেছেন। সেই সঙ্গে অত্যন্ত ধূর্ততার সাথে হাকিকি আজাদী স্লোগান দিয়ে প্রতিহিংসায় উস্কানি দেওয়ার লক্ষ্যে পরিবেশ প্রস্তুত করেছেন, যার নমুনা আমরা ৯ মে দেখেছি।

প্রসঙ্গত, গত ৯ মে আধা-সামরিক বাহিনী রেঞ্জার্সের সদস্যরা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খানকে ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) প্রাঙ্গণ থেকে গ্রেফতার করার পর ব্যাপক বিক্ষোভ শুরু হয়।

গোটা পাকিস্তানে ছড়িয়ে পড়া বিক্ষোভে অংশ নেওয়া পিটিআই নেতাকর্মীরা জনসাধারণ এবং রাষ্ট্রীয় সম্পত্তি ভাংচুর করেন এবং এমনকি কিছু সামরিক স্থাপনায় হামলা চালানোর ঘটনাও ঘটে। এর জবাবে পিটিআই নেতাকর্মীদের বিরুদ্ধে শুরু করা সাঁড়াশি অভিযান এখনো অব্যাহত রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102