ads
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ ‘ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না’ সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক

ইলিশ সংরক্ষণে অভিযান: কারেন্ট জালসহ মাছ ধরার নৌকা জব্দ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
  • ৩৬ বার পঠিত

মা ইলিশ সংরক্ষণে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে যৌথ অভিযান চালিয়েছে র‌্যাব। অভিযানে বিপুল পরিমানে নিষিদ্ধ কারেন্ট জালসহ বেশ কয়েকটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। তবে কোন জেলেকে আটক করা যায়নি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত র‌্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর নাজমুস সাকিবের নেতৃত্বে কোস্টগার্ড, নৌ পুলিশ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং মৎস্য বিভাগের কর্মকর্তাবৃন্দ অভিযানে অংশ নেয়।

বড়স্টেশন মোলহেড থেকে শুরু করে পুরানবাজার, বহরিয়া, হরিণা ফেরিঘাটসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রায় ৭০ হাজার মিটার কারেন্ট জাল ও বেশ কয়েকটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়।

গত ১৪ অক্টোবর থেকে আগামী ৪ নভেম্বর পর্যন্ত প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ কর্মসূচি চলছে। এসময় ইলিশ বিচরণ করে উপকূলের এমন ১৯টি জেলার নদনদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। একই সঙ্গে বিক্রয়, পরিবহণ ও মজুদ নিষিদ্ধ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102