ads
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

উচ্চ শব্দে গান বাজিয়ে ধর্ষণ: মূল অভিযুক্ত গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
  • ৩৮ বার পঠিত

চট্টগ্রাম এক কলেজছাত্রীকে বাসায় ডেকে নিয়ে দুই বন্ধু মিলে ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলায় মূল অভিযুক্ত রাকিবুল হাসান রাকিব (২০) কে গ্রেপ্তার করেছে আকবর শাহ থানা পুলিশ। চট্টগ্রাম নগরীর খুলশী থানার মাস্টার লেইন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যম কে নিশ্চিত করেছেন আকবর শাহ থানার ওসি জহির হোসেন ।

এর আগে ধর্ষণের অভিযোগে ১১ ডিসেম্বর আকবর শাহ থানায় একটি মামলা হয়েছে। পূর্ব ফিরোজ শাহ কলোনির একটি বাসায় গত ১১ ডিসেম্বর ওই ঘটনা ঘটে বলে আকবর শাহ থানায় দায়ের করা মামলায় অভিযোগ করেছেন ওই কলেজছাত্রীর মা।

পুলিশ সূত্র জানা গেছে, চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার পূর্ব ফিরোজ শাহ কলোনির একটি বাসায় গত ১১ ডিসেম্বর ধর্ষণের ঘটনা ঘটে। ১১ ডিসেম্বর কলেজছাত্রীর মায়ের দায়ের করা মামলায় রাকিবুল হাসান ও মেহেদী হাসান আশিক রব্বানী ওরফে বাবুকে নামে দুই জনকে আসামি করা হয়।

মামলায় বলা হয়েছে, দ্বাদশ শ্রেণি পড়ুয়া মেয়েটির সঙ্গে আরিয়ানের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু পরিবার বিষয়টি জানার পর মেয়েটি মাসখানেক আগে সম্পর্ক ছিন্ন করে। গত ১১ ডিসেম্বর বিকেলে ওই কলেজছাত্রী বই কেনার কথা বলে বাসা থেকে বের হয়ে জিইসি মোড়ে যাওয়ার সময় আরিয়ান তাকে ফোন করে বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি আহত হয়েছেন এবং পূর্ব ফিরোজ শাহ কলোনিতে তার বন্ধু বাবুর বাসায় আছেন, মেয়েটি যেন তাকে দেখতে যায়।

ওই কলেজছাত্রী সেখানে গেলে আরিয়ান ও বাবু তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে মামলায়। বাবুর বাসায় ওই ঘটনার সময় আর কেউ ছিলেন না। চিৎকার চেঁচামেচির আওয়াজ যেন বাইরে থেকে শোনা না যায় সেজন্য উচ্চস্বরে গান ছেড়ে দিয়েছিল তারা।

পুলিশ জানিয়েছে, আক্রান্ত ১৮ বছর বয়সী মেয়েটিও আকবর শাহ থানা এলাকার। তিনি নগরীর একটি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102