ads
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

উত্তরায় বিমান দুর্ঘটনায় বোন নাজিয়া তাবাসসুমের পর মারা গেল ভাই নাফি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৫১ বার পঠিত

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় বোন নাজিয়া তাবাসসুম নিঝুমের (১৩) পর মারা গেল ভাই আরিয়া নাশরাফ নাফি (৯)। তাদের বাবা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা।

মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউ,তে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নাফি। এর আগে, সোমবার রাতে মারা যায় তার বোন নাজিয়া।

নাফির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, নাফির শরীরের ৯৫ শতাংশ দগ্ধ ছিল।

নাফি মাইলস্টোন স্কুলের তুতীয় শ্রেণিতে পড়ত। আর নাজিয়া পড়ত ষষ্ঠ শ্রেণিতে। তাদের গ্রামের বাড়ি ভোলার দৌলতখান উপজেলার জয়নগর গ্রামে। বাবা সার্জেন্ট (অব:) আশরাফুল ইসলাম নিরব। বর্তমানে তুরাগ কামারপাড়া এলাকায় থাকে পরিবারটি।

এ নিয়ে, বার্ন ইনস্টিটিউটে এখন পর্যন্ত ১১ জন মারা গেল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102