ads
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

উয়েফার বর্ষসেরা খেলোয়াড়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২০
  • ৪৮ বার পঠিত

উয়েফার বর্ষসেরা পুরস্কারের বিভিন্ন ক্যাটাগরিতে যে বায়ার্ন মিউনিখের আধিপত্য থাকবে সেটা আগে থেকেই আন্দাজ করা যাচ্ছিল। জার্মান ক্লাবটি ফাইনালে পিএসজিকে হারিয়ে শুধু শিরোপাই জিতেনি, পুরো টুর্নামেন্টই খেলেছে দুর্দান্ত। কিন্তু পুরস্কারের মঞ্চে বায়ার্নের যে এমন জয়জয়কার হবে সেটা আন্দাজ করেনি অনেকেই! ইউয়েফার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন বায়ার্ন মিউনিখ ও পোল্যান্ড স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি। ক্লাব সতীর্থ ম্যানুয়েল নয়্যার ও ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনকে পেছনে ফেলেছেন। স্বপ্নের মতো এক মৌসুমে ৪৭ ম্যাচে করেছেন ৫৫ গোল, ছিলেন ব্যালন ডি অরের বড় দাবিদারও।

গত বৃহস্পতিবার (১ অক্টোবর) সুইজারল্যান্ডের জেনেভায় উয়েফা চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমের ড্র অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি গত মৌসুমের বর্ষসেরাদের নির্বাচন করা হয়েছে। এতে বর্ষসেরা ফুটবলার, কোচসহ প্রায় সব পুরস্কারই গেছে বায়ার্নে। উয়েফার বর্ষসেরা ফুটবলারের সেরা তিনের তালিকায় এবার ছিলেন না লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো। ফাইনাল খেলা পিএসজির তারকা নেইমারও ছিলেন না। তাদের অনুপস্থিতিতে রবার্ট লেভানডফস্কিই জিতেছেন বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। গত আসরে সর্বোচ্চ ১৫টি গোল করেছিলেন বায়ার্ন মিউনিখ তারকা। সেরা স্ট্রাইকারের পুরস্কারটাও উঠেছে তার হাতে। সেরা গোলরক্ষক হয়েছেন বায়ার্নের ম্যানুয়েল নয়্যার। সেরা ডিফেন্ডার বায়ার্নের কিমিখ। সেরা কোচের পুরস্কার জিতেছেন বায়ার্নের হানসি ফ্লিক। শুধু সেরা মিডফিল্ডারের পুরস্কারটাই গেছে বাইরে। এই পুরস্কার জিতেছেন ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102