ads
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এক পাসপোর্টের খোঁজে গিয়ে মিলল ২৭০ পাসপোর্ট, প্রতারক ট্রাভেল এজেন্সির কাণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
  • ২৯ বার পঠিত

একজন ব্যবসায়ীর পাসপোর্ট আটকে রেখেছিলেন তারেক কবির নামের এক ব্যক্তি। ওই ব্যবসায়ী বিষয়টি নিয়ে অভিযোগ করলে পুলিশ তদন্ত করতে গিয়ে দেখে সেখানে রয়েছে আরও ২৭০টি পাসপোর্ট। জব্দ করা পাসপোর্টগুলো চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানসহ বিভিন্ন এলাকার বাসিন্দাদের।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) চট্টগ্রাম নগরীর খুলশী থানার মোজাফ্ফর নগর ও ডবলমুরিং থানার পাঠানটুলী এলাকার খান বাড়ি থেকে এ ঘটনায় গ্রেপ্তার করা হয় দুজনকে। এরা হলেন আগ্রাবাদ এলাকার রাহাত ট্রাভেলস অ্যান্ড ট্যুর নামের প্রতিষ্ঠানের মালিক তারেক কবির (৩৮) ও তার কর্মচারী নুরুল ইসলাম (৪০)। পরে তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে মামলা দায়ের করা হয়েছে।

রাহাত ট্রাভেলস অ্যান্ড ট্যুর নামের প্রতিষ্ঠানটি এর আগে হজ-ওমরাহর নামে মানবপাচারের অভিযোগে কালোতালিকাভুক্ত হয়েছিল।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ গণমাধ্যম কে জানান, একজন ব্যবসায়ী থানায় এসে তার পাসপোর্ট আটকে রাখার অভিযোগ করে। থানায় জিডি করার পর পুলিশ বিষয়টি তদন্ত করতে গিয়ে নূরুল ইসলামকে চৌমুহনী থেকে আটক করে ব্যবসায়ীর পাসপোর্ট উদ্ধার করে।

তিনি বলেন, আটক করে থানায় নিয়ে আসার পর জিজ্ঞাসাবাদে নূরুল ইসলাম জানান, তিনি ট্রাভেল এজেন্সি মালিক তারেক কবিরের অফিসে চাকরি করেন। তার কাছ থেকে বাকি তথ্য নিয়ে তারেক কবিরের শ্বশুর আব্দুল করিমের পাঠানটুলীর বাসায় অভিযান চালিয়ে আরও ২৭০টি পাসপোর্ট জব্দ করা হয়। পরে শ্বশুরের কাছ থেকে খোঁজ নিয়ে নগরীর খুলশী থানাধীন মোজাফফর নগর এলাকার একটি বাড়ি থেকে তারেক কবিরকে আটক করা হয়।

ওসি সদীপ আরও জানান, আটকের পর মঙ্গলবার দিনভর জিজ্ঞাসাবাদেও তেমন কোনো তথ্য দেননি তারেক কবির। জব্দ করা ২৭০টি পাসপোর্ট কক্সবাজার, বান্দরবান, চট্টগ্রামসহ বিভিন্ন এলাকার বাসিন্দাদের।

ধারণা করা হচ্ছে, রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরিতে তারেক কবির ও নূরুল ইসলাম সহযোগী ছিলেন। দুজনকে গ্রেফতার দেখিয়ে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৩ ডিসেম্বর) সকালে তাদেরকে আদালতে চালান দেওয়া হয়েছে বলে জানান ওসি সদীপ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102