ads
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘এক হালি’ গোল দিয়েছে লিভারপুল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০
  • ৪৫ বার পঠিত

ঘরের মাঠে ওলভারহ্যাম্পটনের জালে ‘এক হালি’ গোল দিয়েছে লিভারপুল।

অ্যানফিল্ডে প্রায় ৯ মাস পর দর্শকদের সামনে খেলেছে মোহামেদ সালাহর দল। নিজেদের সমর্থকদের হতাশও করেননি তারা।

রোববার রাতে ওলভারহ্যাম্পটনের বিপক্ষে ৪-০ গোলের ব্যবধানে জিতেছে লিভারপুল। সমর্থকদের হতাশ না করলেও হাসিমুখের অন্তরালে দুঃখ রয়েই গেছে।

কারণ এমন বড় জয়ের পরও পয়েন্ট টেবিলের শীর্ষে উঠতে পারেননি অলরেডরা। গোলের ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষস্থান টটেনহ্যাম হটস্পারের দখলেই রয়ে গেছে।

লিগে অ্যাস্টন ভিলার কাছে ২-৭ গোলের বড় ব্যবধানে হেরেছিলেন ইর্য়ুগ্লেন ক্লপের শিষ্যরা। সেই হারই কাল হয়ে দাঁড়াল তাদের।

রোববারের ম্যাচে প্রথম লিড এনে দেন মোহামেদ সালাহ। ২৪ মিনিটের সময় প্রতিপক্ষ ডিফেন্ডারের ভুলে গোলের খুব কাছে বল পান সালাহ। সুযোগ হাতছাড়া করেননি এই ‘মরুর ঈগল’।

১-০ স্কোরলাইনে বিরতিতে যায় দুদল।

দ্বিতীয়ার্ধে দলের অসাধারণ নৈপুণ্য উপভোগ করেন লিভারপুল সমর্থকরা। ৫৮তম মিনিটে দ্বিতীয় গোলটি করেন জর্জিনিও উইজনাল্ডুম। ৬৭ মিনিট পর ম্যাচের তৃতীয় গোল করেন জোয়েল ম্যাটিপ।

৩-০ তে পিছিয়ে থেকে শোধ করার বদলে উল্টো আত্মঘাতী গোল করে ওলভারহ্যাম্পটন।

ওলভসের ফরাসি ডিফেন্ডার নেলসন সেমেদুর ভুলে নিজেদের জালেই বল জড়িয়ে যায়। এই ম্যাচের পর সমান ৭ জয়, ৩ ড্র ও ১ পরাজয় রয়েছে লিভারপুল ও টটেনহ্যামের। তবে বেশি গোল হজম করে দুই নম্বরে অবস্থান লিভারপুলের। যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছে টটেনহ্যাম।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102