ads
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ ‘ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না’ সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক

এবারের আইপিএলে সবচেয়ে দামি খেলোয়াড় যিনি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৫ বার পঠিত

এবারের আইপিএলের সবচেয়ে দামি খেলোয়াড় হয়েছেন ২৭ বছর বয়সী অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিনস।

নিলাম থেকে তাকে সাড়ে ১৫ কোটি রুপিতে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ কোটি টাকা) দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।

সম্প্রতি অসি দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে নজর কাড়েন এই পেসার। যে কারণে আইপিএলে সবচেয়ে চড়ামূল্যে বিক্রি হয়েছেন তিনি।

বোলার হিসাবে টুর্নামেন্টের গ্রুপপর্বের সব ম্যাচ খেললে বল প্রতি কত দেয়া হচ্ছে প্যাট কামিনসকে সেই হিসাব কষতে ব্যস্ত হয়েছেন ক্রিকেটপ্রেমীরা।

হিসাব করলে দেখা যায়, একেকটি ডেলিভারিতে প্রায় সাড়ে ৫ লাখ টাকা করে নিচ্ছেন প্যাট কামিনস।

কারণ প্রথম ম্যাচে ৩ ওভার বল করেছেন কামিনস। গ্রুপপর্বের বাকি ১৩ ম্যাচে যদি পূর্ণ চার ওভার করে পুরো ৫২ ওভার করেন, তা হলে ১৪ ম্যাচে ৫৫ ওভার বল করবেন তিনি। অর্থাৎ ৩৩০টি ডেলিভারি দেবেন। সেই ক্ষেত্রে কামিনসের একেকটি ডেলিভারির মূল্য দাঁড়ায় পৌনে ৫ লাখ রুপি বা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৫ লাখ টাকা।

তবে এত দামে কিনে নিলেও প্রথম ম্যাচে সুবিচার করতে পারেননি সাড়ে ১৫ কোটি রুপির কামিনস।

কিন্তু প্রথম ম্যাচেই পুরো ৪ ওভার করতে পারেননি কামিনস। বুধবার রাতে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ৩ ওভার করে ৪৯ রান দিয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102