ads
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ ‘ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না’ সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক

এবার খালুর লালসার শিকার কিশোরী, ২ বছর যাবত ধর্ষণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ৩২ বার পঠিত

দেশে একের পর এক ধর্ষণ আর সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেই চলছে। এবার চাঁদপুরের ফরিদগঞ্জে খালু’র বিরুদ্ধে এক কিশোরীকে গত ২ বছর যাবত ধর্ষণ অব্যাহত রাখার অভিযোগ উঠেছে। সবশেষ টানা ১৩ দিন আটকের রেখে ধর্ষণের অভিযোগ করে সেই কিশোরী। ঘটনাটি ঘটে ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের রস্তুমপুর গ্রামে।

পুলিশ জানায়, টানা ১৩ দিন আটকে রেখে ওই কিশোরীকে ধর্ষণ করে খালু কামরুল ইসলাম (৪০)। এমনকি ধর্ষণের ভিডিও ধারণ করে সে। অভিযুক্ত কামরুল পার্শ্ববর্তী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার পৌর এলাকার বাসিন্দা। ধর্ষণের ঘটনা গোপন রাখতে ১০ম শ্রেণিতে পড়ুয়া ওই তরুণীকে বিভিন্নভাবে ভয় দেখায় ও চাপে রাখছিল খালু কামরুল। এ ঘটনায় ফরিদগঞ্জ থানায় একটি মামলা দায়েরের পর গত ৭ অক্টোবর গভীর রাতে ফরিদগঞ্জের গৃদকালিন্দিয়া বাজার থেকে অভিযুক্ত খালুকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার এজহার থেকে জানা যায়, ওই তরুণীকে ২ বছর ধরে ধর্ষণ করে আসছিল খালু কামরুল হোসেন। ধর্ষণের ভিডিও সে তার মোবাইলে ধারণ করে রাখে। সর্বশেষ গত ২৫ সেপ্টেম্বর ওই মেয়েটি প্রাইভেট পড়তে যাওয়ার সময় তাকে মোটরসাইকেল তুলে অপহরণ করে নিয়ে যায়। বহু খোঁজাখুঁজির পর গত ৭ অক্টোবর পার্শ্ববর্তী রায়পুর পৌর এলাকার খাজুরতলা সেলিম মঞ্জিল থেকে মেয়েটি উদ্ধার করে পরিবারের সদস্যরা। উদ্ধারের পর মেয়েটি তার পরিবারের সদস্যদের মেয়েটি পুরো ঘটনা জানায়। পরে মেয়েটির মা বাদী হয়ে কামরুলের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী পুলিশ অফিসার এসআই নুরুল ইসলাম বলেন, ৭ অক্টোবর কামরুল হোসেনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার করা কামরুলকে গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। ভিকটিমের ডাক্তারি পরীক্ষা হয়েছে। সে চাঁদপুরের আদালতে জবানবন্দি দিয়েছে।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদ হোসেন বলেন, কামরুল ১৩ দিন মেয়েটিকে আটকে রাখে। মেয়েটিকে উদ্ধারের পর কামরুলের বিরুদ্ধে মামলা রেকর্ড হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ধর্ষণের ভিডিও এবং ছবি আছে। সেগুলো তদন্তকারী কর্মকর্তা জব্দ করেছে। এগুলো তিনি সিআইডির ফরেনসিক ল্যাবে পরীক্ষার জন্য পাঠিয়ে দেওয়া হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102