ads
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ ‘ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না’ সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক

এবার সিলেটে স্কুলছাত্রীকে ধর্ষণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২০
  • ৩০ বার পঠিত

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে গণধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার নগরীতে এক স্কুলছাত্রী (১৪) ধর্ষণের শিকার হয়েছে। নগরীর দাড়িয়াপাড়া এলাকার একটি বাসায় নিয়ে নিজু আহমেদ (১৮) নামে এক কলেজছাত্র তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে শুক্রবার (২ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নগরীর কোতয়ালি থানায় মামলা করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, অভিযুক্ত নিজু আহমদ দাঁড়িয়াপাড়া ১৪/বি বাসার বাসিন্দা এবং মদন মোহন কলেজের একাদশ শ্রেণির ছাত্র। গত ২৯ সেপ্টেম্বর রাতে নিজু আহমদ বিয়ের প্রলোভন দেখিয়ে অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করে এবং পরদিন তাকে তাড়িয়ে দেয়। পরে ওই ছাত্রী বিষয়টি তার বাসায় জানায়।

ঘটনাটি জানার পর পরিবারের সদস্যরা তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করেন। এরপর রাতে ওই ছাত্রীর মা নিজু আহমদকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন।

এ বিষয় কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিঞা জানান, শুক্রবার রাত সোয়া ১টার দিকে ধর্ষণের শিকার ওই ছাত্রীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। এরপর থেকে আসামিকে ধরতে পুলিশের একাধিক দল অভিযান শুরু করেছে।

তিনি বলেন, মামলার পর রাতে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ স্যার ও আমি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি ওই ছাত্রীকে দেখতে যাই। তার মুখ থেকে ঘটনার বর্ণনা শুনে এসেছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102