ads
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এবার সুন্নতে খৎনা করাতে গিয়ে আইডিয়াল শিক্ষার্থীর মৃত্যু

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩৮৮ বার পঠিত

সুন্নতে খৎনা করাতে গিয়ে ফের রাজধানীতে শিশুর মৃত্যু হয়েছে। এবার প্রাণ গেল মতিঝিল আইডিয়াল স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র আইহামের। পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসায় মারা গেছে আইহাম। বুঝতে পেরে মরদেহ ফেলে পালিয়ে যান ডাক্তার-স্টাফরা।

গতকাল মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৫টার কিছু পর রাজধানীর মালিবাগের জেএস হাসপাতালের অপারেশন রুমে সুন্নতে খৎনার জন্য এনেস্থেশিয়া দেয়া হয় শিশুটিকে। এতে গভীর ঘুমে তলিয়ে যায় আইহাম। পরিস্থিতি খারাপের দিতে যেতে থাকলে আরেকটি হাসপাতাল থেকে আনা হয় চিকিৎসক। কিন্তু পরীক্ষা করে দেখা যায়, মারা গেছে শিশুটি।

আইহামের বাবা বলেন, আমি তাদের পা পর্যন্ত ধরেছি। বলেছি কিছু একটা ব্যবস্থা করেন। তারা বলে ঠিক হয়ে যাবে, এই যে দেখেন নিঃশ্বাস নিচ্ছে। কিন্তু এর আগেই মারা গেছে সে।

ঘটনার পর আইহামের মরদেহ ফেলে পালিয়ে যায় হাসপাতালের স্টাফরা। পরে হাসপাতালটির দুই কর্মকর্তাকে হেফাজতে নেয় পুলিশ।

পুলিশ বলছে, যে দুইজন হাসপাতালে উপস্থিত ছিলো তাদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ভুক্তভোগীর লোকজন যদি অভিযোগ করেন, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102