ads
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম

এ বছর হচ্ছে না এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ৪১ বার পঠিত

এ বছর সরাসরি উচ্চ মাধ্যমিক (এইচএসসি) বা সমমান পরীক্ষা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। জেএসসি-এসএসসি পরীক্ষার ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। বুধবার (৭ অক্টোবর) ভিডিও বার্তায় এ কথা জানান শিক্ষামন্ত্রী।

এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তায় সার্বিক বিবেচনায় ২০২০ সালের এইচএসসি পরীক্ষা না নিয়ে ভিন্ন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে। যেভাবে গ্রহণযোগ্যতা পাবে, তা বিবেচনা করছি। এ পরীক্ষার জন্য ৩০ থেকে ৩২ দিন সময় দরকার হয়। এক বেঞ্চে একজন ছাত্রী সম্ভব নয়। এখন কেন্দ্র দ্বিগুণ করার জনবল নেই।

গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে তা স্থগিত হয়ে যায়। করোনা কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও বন্ধ রাখা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102