ads
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কক্সবাজারে হাত-পায়ের রগ কেটে মাকে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৩ বার পঠিত

কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়ায় মাকে হাত ও পায়ের রগ কেটে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ভারুয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে। পরে, দুপুরে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। নিহত শামশুর নাহার বেগম ওই এলাকার হাজী বদিউল আলনের স্ত্রী। ঘটনার পরপরই এলাকাবাসী মাদকাসক্ত ছেলে নাছির উদ্দিনকে (২০) আটক করে পুলিশে সোপর্দ করেছে।

নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, মাদকের টাকার জন্য নাছির প্রায়ই তার মাকে মারধর করত। এছাড়া বসতভিটার জমির ভাগাভাগি নিয়েও বিরোধী চলে ভাইদের নিয়ে। চার ভাইয়ের মধ্য জমির বিরোধ নিয়ে মায়ের উপর ক্ষুব্ধ ছিল ছোট ছেলে নাছির। বুধবার সকালে বাড়িতে কেউ না থাকার সুযোগে মায়ের হাত পায়ের রগ কেটে নিয়ে মাকে নির্মমভাবে হত্যা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে নাছির।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মাঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পা ও হাতের রগ কেটে দেয়ার চিহ্ন রয়েছে। ছেলে নাছির উদ্দীনকে আটক করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102