ads
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ ‘ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না’ সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক

কক্সবাজার উপকূলে ট্রলার ডুবে নিখোঁজ ৫

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০
  • ২৭ বার পঠিত

বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় ৫ জন নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে ১০ জনকে।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টের অদূরবর্তী সাগরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এ ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।

কক্সবাজারস্থ ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার জিল্লুর রহমান বলেন, শহরের বাঁকখালী নদীর মোহনা থেকে সাগরে মাছ শিকার করতে বিকেলে ১৫ জন জেলে নিয়ে একটি ট্রলার রওনা হয়। ট্রলারটি লাবণী পয়েন্টের অদূরবর্তী সাগরে পৌঁছালে হঠাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে সেটি ডুবে যায়।

এরপর সাঁতার কেটে দুইজন জেলে উপকূলের কাছাকাছি চলে আসলে পরে তাদের লাইফগার্ড কর্মী ও ট্যুরিস্ট পুলিশ জীবিত উদ্ধার করে।

তাদের দেয়া তথ্য অনুযায়ী, জেড স্ত্রি ও স্পিড বোট নিয়ে উদ্ধার অভিযান চালিয়ে সৈকতের লাবণী, সুগন্ধা ও শৈবাল পয়েন্ট থেকে আরও ৮ জনকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে প্রাথমিক চিকিৎসা শেষে ৫ জন বাড়িতে ফিরে গেছেন। আর রাত ৯টার দিকে উদ্ধারকৃত ৫ জনকে ট্যুরিস্ট পুলিশ কার্যালয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।

জেড স্ক্রি ও স্পিড বোট নিয়ে লাইফ গার্ডকর্মী এবং ট্যুরিস্ট পুলিশ উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। নিখোঁজদের না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ সুপার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102