ads
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনাকালীন সময়ে ক্রীড়াঙ্গণে শিক্ষার্থীদের অংশগ্রহণ অত্যন্ত কার্যকরী- ম্যাজিষ্ট্রেট তাসনিমুজ্জামান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ৪১ বার পঠিত

বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা ও কল্যাণ শাখার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: তাসনিমুজ্জামান বলেছেন, করোনাকালীন সময়ে ক্রীড়াঙ্গণে শিক্ষার্থীদের বিচরণ এবং বিভিন্ন খেলাধুলার মাধ্যমে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে যা এই সময়ের প্রেক্ষিতে অত্যন্ত কার্যকরী। দীর্ঘসময় বিদ্যালয় বন্ধ এবং কোভিড পরিস্থিতিতে গৃহবন্দী হয়ে থাকার কারণে অনেকে মানসিকভাবে দূর্বল এবং অবসাদ অনুভব করে যা খেলাধুলার মাধ্যমে অনেকাংশেই দূর হচ্ছে।
বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসনের তত্বাবধানে পরিচালিত কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজে করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত বিদ্যালয়ের আন্ত:ব্যাচ ফুটবল টুনার্মেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপোরোক্ত কথাগুলি বলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল মামুন সরদারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন বগুড়া শহর কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক এ্যাডোনিস বাবু তালুকদার, সদস্য আব্দুর রহমান, যুব সংগঠক ও দৈনিক চাঁদনী বাজারের স্টাফ রিপোর্টার সঞ্জু রায়, গণমাধ্যমকর্মী হায়দার মিঠু, বিদ্যালয়ের মাধ্যমিক শাখার ইনচার্জ শাহজাহান আলী সরদার, টুনার্মেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক জয়নুল আবেদীনসহ বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী। ৮টি দল নিয়ে শুরু হওয়া টুনার্মেন্টের ফাইনাল খেলায় বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থীরা ১-০ গোলে ৯ম শ্রেণীর শিক্ষার্থীদের পরাজিত করে। বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে ট্রফি ও মেডেল বিতরণ মাধ্যমে টুনার্মেন্টের সমাপ্তি করেন প্রধান অতিথি ম্যাজিষ্ট্রেট তাসনিমুজ্জামান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102