ads
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনার কাছে হার মানলেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৩১ বার পঠিত

অবশেষে করোনার কাছে হার মানলেন ১৯৭১ সালে পাকিস্তান হানাদার বাহিনীর কাছে হার না মানা বীর মুক্তিযোদ্ধা কক্সবাজার জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ শাহজাহান।

রোববার (০১ নভেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটের সময় কক্সবাজার সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো কক্সবাজারজুড়ে শোকর ছায়া নেমে আসে।

মুক্তিযোদ্ধা মো. শাহজাহান সবার কাছে একজন সজ্জন মানুষ হিসেবে পরিচিত ছিল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। এক মেয়ে, দুই ছেলে স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

রোববার (০১ নভেম্বর) মাগরিবের নামাজের পর কক্সবাজার শহরের ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে বাহারছড়া মসজিদসংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হবে বলে, কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. নুরুল আবসার জানিয়েছেন।

মুক্তিযোদ্ধা মো. শাহজাহানের ভাগ্নে ও জামাতা প্রফেসর মইনুল হাসান পলাশ জানান, করোনা আক্রান্ত হয়ে মুক্তিযোদ্ধা মো. শাহজাহান ২৮ অক্টোবর কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি হন। এরপর তাকে করোনা ইউনিটের আইসিইউতে রাখা হয়।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শাহীন আবদুর রহমান জানিয়েছেন, রোববার দুপুর ১২টা ৫০ মিনিটের সময় সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুক্তিযোদ্ধা মো. শাহজাহান।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন, কক্সবাজার রামু সদর আসনের সংসদ সদস্য আলহাজ সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য আলহাজ জাফর আলম, সংসদ সদস্য আলহাজ আশেক উল্লাহ রফিক, মহিলা সংসদ সদস্য কানিজ ফাতেমা মোস্তাক, কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান খান বাহাদুর মোস্তাক আহমদ চৌধুরী, কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন, জেলা পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বিপিএম, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মজিবুর রহমান, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ নানা ব্যক্তি ও প্রতিষ্ঠান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102