ads
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম

কল্যাণপুর বস্তির আগুন নিয়ন্ত্রণে, দগ্ধ ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ৩৬ বার পঠিত

রাজধানীর কল্যাণপুরে নতুন বাজার বস্তিতে আগুন লাগার ঘটনায় আক্তার হোসেন (১৯) ও আনোয়ার (২১) নামে দুই জন দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এদিকে রাত ১১টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

স্থানীয়রা জানান, শুক্রবার রাত ১০টার পরে পাইকপাড়া নতুন বাজার বস্তি সংলগ্ন একটি চায়ের দোকানের সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত ঘটে। ওই বস্তিতে পাঁচ শতাধিক ঘর রয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত ১১ টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে উদ্ধার কাজ চলছে। পলিথিন, গ্যাস সিলিন্ডার থাকায় কয়েকটি বিস্ফোরণ ঘটেছে। ঘরগুলো দাহ্য পদার্থ দিয়ে তৈরি বলে আগুন ছড়িয়ে পড়ে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102