ads
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ ‘ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না’ সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক

কল্যাণমূলক কাজের মাধ্যমে পুলিশের ইতিবাচক ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে- ডিআইজি বাতেন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৩০ বার পঠিত

সঞ্জু রায়, বগুড়া জেলা প্রতিনিধি: বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জের নবাগত ডিআইজি মো: আব্দুল বাতেন বিপিএম পিপিএম বলেছেন, পুলিশিং কার্যক্রমের পাশাপাশি কল্যাণমূলক কর্মকান্ডের মাধ্যমে পুলিশ বাহিনীর ইতিবাচক ভাবমূর্তিকে উজ্জ্বল করতে হবে। কারো ব্যক্তিগত ভুলের জন্যে পুরো বাহিনীর সম্মান নষ্ট হলে তা কখনোই সহ্য করা হবেনা। সেই সাথে রাজশাহী রেঞ্জে কোন পুলিশ সদস্য যদি শৃঙ্খলা ভঙ্গ কিংবা মাদকের সাথে প্রত্যেক্ষ বা পরোক্ষভাবেও যুক্ত থাকে তা কঠোর হস্তে দমন করা হবে মর্মে সকলকে সতর্কবার্তাও পৌঁছে দেন নবাগত এই ডিআইজি।

বগুড়ায় নবাগত রেঞ্জ ডিআইজি’র আগমন উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকেলে পুলিশ লাইন্স অডিটোরিয়ামে আয়োজিত জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপোরোক্ত কথাগুলি বলেন।

জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার) এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নবাগত ডিআইজি সকল পুলিশ সদস্যদের সততা ও নিষ্ঠার সাথে জনবান্ধব পুলিশিং কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। মানবিক এবং ইতিবাচক ভাবমূর্তি নিয়ে নিজেদের গড়ে তোলার লক্ষ্যে সর্বদা ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন এই কর্মকর্তা।

এ সময় সভায় উপস্থিত ছিলেন এপিবিএন বগুড়ার অধিনায়ক জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার যথাক্রমে আলী হায়দার চৌধুরী (প্রশাসন), আব্দুর রশিদ (অপরাধ), রফিকুল আলম (ইন-সার্ভিস), জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, এবং তাপস কুমার পাল (সদর), সহকারী পুলিশ সুপার যথাক্রমে গাবতলী সার্কেলের সাবিনা ইয়াসমিন, আদমদীঘি সার্কেলের এরশাদ হোসেন, শিবগঞ্জ সার্কেলের আরিফুল ইসলাম, বগুড়া সদর থানার ওসি হুমায়ুন কবির, শিবগঞ্জ থানার ওসি এস.এম বদিউজ্জামান, শাজাহানপুর থানার ওসি আজিম উদ্দিন, টিআই রফিকুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকতার্বৃন্দ। সভার শুরুতেই নবাগত রাজশাহী রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন বিপিএম পিপিএম কে জেলা পুলিশের পক্ষে ফুলের শুভেচ্ছা জানিয়ে বগুড়ায় স্বাগত জানায় জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার)।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102