ads
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ ‘ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না’ সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক

কানসাটে ডিএনসির অভিযানে ইয়াবা ও হেরোইনসহ কচিবুর গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ৩৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার, কপোত নবী : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের মাদকবিরোধী অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪০০ গ্রাম হেরোইনসহ কচিবুর (৪০) নামে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর গ্রামের মৃত এনামুল হক বুদ্ধর ছেলে।

সহকারী পরিচালক মো. আনিছুর রহমান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল ৪ টার দিকে কানসাটে অভিযান পরিচালনা করে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৪০০ গ্রাম হেরোইনসহ কচিবুরকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, পরিদর্শক রায়হান আহমেদ খানের নেতৃত্বে, এসআই আসাদুর রহমান, সিপাই আল- আমিন, সিপাই হাবিবা খাতুন ও সোহেল রানাসহ সঙ্গীয় ফোর্স অভিযানটি চালায়। কচিবুর একজন শীর্ষ মাদক ব্যবসায়ী।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102