ads
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কারাফটক থেকে ফের গ্রেফতার ইমরানের দলের নেতা শিরিন মাজারি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ৫৭ বার পঠিত

হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পেয়ে কারাগার থেকে বের হওয়ার পর আবারও গ্রেফতার হয়েছেন তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা শিরিন মাজারি।

বুধবার মাজারির মেয়ে ইমান জয়নব মাজারি-হাজির দেশটির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। খবর জিও টিভির।

তিনি বলেন, এই পিটিআই নেতা কারাগারের বাইরে থেকে গ্রেফতার হয়েছেন। শিরিন মাজারিকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা আমাদের জানা নেই।

তিনি বলেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা শিরিন মাজারিকে ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) নির্দেশে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল থেকে মুক্তি পাওয়ার কয়েক মিনিট পর পুনরায় গ্রেফতার করা হয়েছে।

এ ছাড়া সিনেটর ফালাক নাজ, যিনি হাইকোর্টের আদেশে মুক্তি পেয়েছিলেন, তাকেও আবার গ্রেফতার করা হয়েছে।

মাজারি-হাজি এক টুইটে জানিয়েছেন, সিনেটর ফালাক নাজের পরিবার এবং আমি (এবং আমাদের আইনজীবী) আদিয়ালা কারাগারের বাইরে আমার মা এবং ফালাক নাজকে গ্রহণ করার জন্য অপেক্ষা করছিলাম। ইসলামাবাদ পুলিশ তাদের কারাগারের বাইরে থেকে গ্রেফতার করে। আমাদের কোনো ধারণা নেই। যেখানে তাদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে।

এ ছাড়া পিটিআইয়ের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকেও ফের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে আজ আইএইচসির বিচারপতি মিয়া গুল হাসান আওরঙ্গজেব মেইনটেন্যান্স অব পাবলিক অর্ডার (এমপিও) ধারা ৩-এর অধীনে মাজারির গ্রেফতারকে বেআইনি ঘোষণা করেন এবং তার মুক্তির আদেশ দেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102