ads
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কিশোরগঞ্জে ‘অস্ত্র কেনাবেচার সময়’ আটক সাবেক ছাত্রলীগ নেতা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ৪৩ বার পঠিত

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় বিদেশি রিভলবারসহ মো. ফখরুল আলম মুক্তার (৩৩) নামের এক যুবককে আটক করেছে র‍্যাব। তাড়াইল বাজার এলাকা থেকে গত রোববার রাত সাড়ে ১০টার দিকে তাঁকে আটক করা হয়।

র‌্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার এম শোভন খান জানান, তাড়াইল বাজার এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্র কেনাবেচা করার সময় হাতেনাতে মো. ফখরুল আলম মুক্তারকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়।

তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকী জানিয়েছেন, মুক্তার কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি।

আটক মুক্তার তাড়াইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. আজিজুল হক ভূঞা মোতাহারের ছেলে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার এম শোভন খান।

এ ছাড়া র‍্যাব জানায়, এর আগে ২০১৯ সালের ১৮ এপ্রিল রাতে ৪৭০টি ইয়াবাসহ মুক্তারকে আটক করেছিল র‍্যাব। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অবৈধ অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন মুক্তার। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102