ads
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম

কিশোরগঞ্জে কৃষকের গলাকাটা লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ২৮ বার পঠিত

কিশোরগঞ্জ সদর উপজেলার চিকনিরচর গ্রামে মিলন (৪০) নামে এক কৃষকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। মিলন চিকনিরচর গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকালে চিকনিরচর পূর্বপাড়া ফুলতলি বিলের পাশে মিলনের গলাকাটা লাশ পাওয়া যায়। পরে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক জানান, কী কারণে কে বা কারা তাকে হত্যা করেছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্ত সাপেক্ষে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102