ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কিশোরগঞ্জে হত্যা মামলায় দুই নারীর যাবজ্জীবন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৪০ বার পঠিত

কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক কাছুম আলী হত্যা মামলার রায়ে দুই নারীকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত।

কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আবদুর রহিম রোববার (১ নভেম্বর) সকালে আসামিদের উপস্থিতিতে আদালতে এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন, হোসেনপুর উপজেলার মধ্য গোবিন্দপুর গ্রামের মুকুল মিয়ার স্ত্রী রেখা আক্তার ও একই গ্রামের মৃত আবেদ আলীর স্ত্রী হামিদা বেগম।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৬ সালের ২৪ মার্চ পুকুরে ময়লা কাপড় ধোয়াকে কেন্দ্র করে আসামি রেখা, তার মেয়ে বৃষ্টি ও হামিদা বেগমের সাথে একই এলাকার রায়হান আহমেদ রাজুর স্ত্রী কমলা মোছা. কমলা বেগমের ঝগড়া হয়। এ সময় ঝগড়া থামাতে গেলে আসামিরা কমলার বাবা বৃদ্ধ কাছুম আলীকে পিটিয়ে হত্যা করে।

এ ঘটনায় ওই দিন কমলা বেগম বাদী হয়ে তিনজনকে আসামি করে হোসেনপুর থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ তদন্ত শেষে ২০১৬ সালের ১৭ অক্টোবর রেখা আক্তার ও হমিদা বেগমের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এ ছাড়া মামলার অপর আসামি বৃষ্টির বয়স কম হওয়ায় কিশোর আদালতে তার বিচার চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102