ads
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ ‘ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না’ সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক

কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার তিন সন্তানের জনক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২০
  • ৩২ বার পঠিত

পিরোজপুরের ইন্দুরকানীতে দীর্ঘ দিন ধরে এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে জাহাঙ্গীর সিকদার (৪৫) নামের এক জেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) সকালে ইন্দুরকানী থানায় ধর্ষণের অভিযোগ দাখিল করেন ওই কিশোরীর বাবা। অভিযোগের ভিত্তিতে উপজেলার পাড়েরহাট আবাসনের বাসিন্দা জাহাঙ্গীর সিকদারকে আটক করা হয়।

এজাহার সূত্রে জানা যায়, ২০১৯ সালের জানুয়ারি থেকে প্রতিবেশী জাহাঙ্গীরের বাসায় বিভিন্ন সময় টিভি দেখতে যায় ওই কিশোরী। কিশোরী সেখানে প্রায়ই ধর্ষণের শিকার হতে থাকে। সর্বশেষ চলতি মাসের ৭ তারিখ কিশোরীকে ধর্ষণ করার চেষ্টা করলে ঘটনাটি জানাজানি হয়ে যায়। মেয়েটি তার পরিবারের কাছে বিভিন্ন সময়ে জাহাঙ্গীর তাকে ধর্ষণ করে বলে জানান। প্রথমবার ধর্ষণ করার পরে ধর্ষণের কথা কাউকে বললে মেয়েটিকে হত্যা করে ফেলবে বলে হুমকি দেয় জাহাঙ্গীর। তাই সে দীর্ঘ দিনেও এ কথা কাউকে বলেনি।

স্থানীয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীর শিকদার দুই বিয়ে করেছেন এবং তিনি তিন সন্তানের জনক। সে পেশায় জেলে।

ইন্দুরকানী থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত আসামীকে গ্রেফতার করে বুধবার বিকালে আদালতে প্রেরণ করা হয়েছে। কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য পিরোজপুর জেলা হাসপাতালে পাঠান হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102