ads
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ ‘ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না’ সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক

কুকুর অপসারণ নিয়ে ফেসবুকে বিভ্রান্তি ছড়ালে ব্যবস্থা নেবে ডিএসসিসি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৩ বার পঠিত

বেওয়ারিশ কুকুর অপসারণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশকিছু বিভ্রান্তিকর ও বানোয়াট ছবি ঘুরে বেড়াচ্ছে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

শনিবার ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়ে বলা হয়েছে, এ ব্যাপারে ব্যবস্থা নেবে তারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এ ধরনের বেশ কিছু ছবি ডিএসসিসির দৃষ্টিগোচর হয়েছে। ছবিগুলোতে দেখা যায় কোনোটিতে কুকুরকে বধ করে গাড়িতে তোলা হচ্ছে বা কোনো ছবিতে দেখানো হচ্ছে, অনেকগুলো মৃত বেওয়ারিশ কুকুরকে মেরে নর্দমার পাশে ফেলে রাখা হয়েছে। আবার কোথাও বা দেখানো হচ্ছে বেওয়ারিশ কুকুরকে নিস্তেজ করে বা মেরে খোলা ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছে। ছবিগুলো সম্পূর্ণরূপে বানোয়াট ও বিকৃত।’

এতে বলা হয়, এ ধরনের ছবি প্রচার হতে বিরত থাকার জন্য সকল নাগরিককে অনুরোধ জানানো হচ্ছে। ডিএসসিসি কোনো বেওয়ারিশ কুকুরকে হত্যা করেনি বা করছেও না। মিথ্যা, বানোয়াট ও বিকৃত ছবির পসরা সাজিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী বা কোনো সংঘবদ্ধ চক্র ডিএসসিসির ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করার অপতৎপরতায় লিপ্ত রয়েছে। এই ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হতে ঢাকাবাসী ও দেশের আপামর জনসাধারণকে অনুরোধ করা হলো।

ডিএসসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়, যারা এই অপতৎপরতায় লিপ্ত রয়েছেন, তাদেরকে আমরা ষ্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে, এই অপতৎপরতা অব্যাহত রাখা হলে ডিএসসিসি ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮-এর মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102