ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুমিল্লায় এক তরুণীকে অপহরণ, গ্রেফতার ৪

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২০
  • ৫৫ বার পঠিত

চাঁদার দাবিতে ইপিজেডের কর্মী (তরুণকে) অপহরণের ৪ ঘন্টার পর কুমিল্লা নগরীর টমছমব্রীজ থেকে এক তরুণীকে উদ্ধার ও ৪ অপহরণকারী আটক করেছে র‌্যাব- ১১ এর সিপিসি-২ এর একটি দল।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে নগরীর শাকতলা র‌্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১১ সিপিসি-২ এর কমান্ডার তালুকদার নাজমুস সাকিব এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন, জেলার লালমাই থানার ছনগাওয়ের আমান উল্লাহর ছেলে আব্দুল মুমিন, সদর দক্ষিণ থানার শাকতলা গ্রামের মৃত মনির হোসেনের ছেলে সিয়াম, উড়াশার গ্রামের আবু মিয়ার ছেলে সাইমন হাসান ও চৌদ্দগ্রামের জামিয়ার আব্দুর রহিমের ছেলে আরিফ হোসেন।

র‌্যাব কমান্ডার তালুকদার নাজমুস সাকিব জানান, উচ্চ বেতনে অন্য গার্মেন্টসে চাকুরী দেয়ার কথা বলে কুমিল্লা ইপিজেড এর এক গার্মেন্টস কর্মী তরুনীকে তার পূর্বের ৪ সহকর্মী ফুসলিয়ে ২ নং ইপিজেড গেইটের ইয়াছিন মার্কেট সংলগ্ন একটি দোকানে বুধবার রাত ৮ টায় আটকে রাখে। পরে মেয়েটির হাতের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তার বাবাকে কল করে ৩০ হাজার টাকা মুক্তিপন দাবী করে। পরে মেয়ের বাবা বিষয়টি র‌্যাবকে জানালে, র‌্যাব সদস্যরা মেয়ের বাবার সাথে মুক্তিপনের টাকা দিতে গিয়ে ৪ ঘন্টা পর রাত ১২ টায় তাদের আটক করে এবং অপহত তরুনীকে উদ্ধার করে। এ ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় একটি মামলা দায়ের করেছে র‌্যাব।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102