ads
মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর: ৪ মাদ্রাসাছাত্র গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
  • ৪২ বার পঠিত

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের অভিযোগে চার মাদ্রাসাছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রবিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এ তথ্য জানান। গ্রেপ্তারকৃতরা হলেন- আবু বক্কর, নাহিদ, আলামিন, ইউসুফ। তারা সবাই ইবনে মাকসুদুল মাদ্রাসার ছাত্র।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সিসিটিভি ফুটেজ দেখে দুজনকে শনাক্তের পর তাদের জিজ্ঞাসাবাদে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। তারা সবাই শহরের পাশে ইবনে মাকসুদুল নামে একটি মাদ্রাসার শিক্ষার্থী। ভাস্কর্য ভাঙায় উস্কানিদাতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এর আগে, সিসিটিভির ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার এসএম তানভির আরাফাত। জড়িতদের কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।

সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা যায়, ঘড়িতে তখন রাত ২টা ১৬ মিনিট। দু’জনই দাড়িওয়ালা। টুপি ও পাজামা-পাঞ্জাবি পরিহিত দু’জনের মধ্যে একজনের পিঠে ব্যাগ ঝোলানো রয়েছে। শহরের যে সড়কটি মজমপুর গেট হয়ে পাঁচ রাস্তার মোড়ে এসে মিশেছে পায়ে হেঁটে এসে যুবক বয়সী ওই দুজন বাঁশ বেয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যে উঠে। পরে এলোপাথাড়ি হাতে থাকা লাঠি অথবা লোহার দিয়ে ভাস্কর্যটি ভাঙচুর করে। এরপর ভাস্কর্য ভেঙে তারা নির্বিঘ্নে ঘটনাস্থল ত্যাগ করে।

শুক্রবার রাতে দুর্বৃত্তরা বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্যের হাত ও মুখের কিছু অংশ ভেঙে ফেলে। বিষয়টি জানাজানির পর পুরো শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রতিবাদে কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন স্থানে আজ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102