ads
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কেমন হলো মিরাজদের চ্যাম্পিয়ন্স ট্রফি জার্সি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭৮ বার পঠিত

আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির। পরদিন দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন। এই টুর্নামেন্টের জন্য রোববার নিজেদের জার্সি উন্মোচন করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এক ভিডিওর মাধ্যমে টুর্নামেন্টে নিজেদের জার্সি প্রকাশ করেছে তারা। ভিডিওতে জার্সি গায়ে চড়িয়ে পোজ দিয়েছেন স্কোয়াডে থাকা ক্রিকেটাররা।

জার্সি বরাবরের মতোই লাল-সবুজ রং প্রাধান্য পেয়েছে। আর নিচের দিকে সোনালী রংয়ে আছে বাঘের মুখচ্ছবি।

২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচের পর পাকিস্তানে যাবে বাংলাদেশ দল। সেখানে ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ড ও ২৭ ফেব্রুয়ারি একই মাঠে স্বাগতিক পাকিস্তানের মোকাবিলা করবে নাজমুল হোসেন শান্তর দল।

বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড

তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, জাকের আলী অনিক, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং তাসকিন আহমেদ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102