ads
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ ‘ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না’ সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক

কোভিড-১৯ মুক্ত সাইফ হাসান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৭ বার পঠিত

কোভিড-১৯ মুক্ত হয়েছেন জাতীয় দলের ওপেনার সাইফ হাসান। তৃতীয় দফা পরীক্ষার পর করোনা নেগেটিভ হয়েছেন তিনি। বুধবার (২৩ সেপ্টেম্বর) নিজের অফিশিয়াল ফেসবুক পেইজে এ খবর জানিয়েছেন সাইফ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ! আজ কোভিড নেগেটিভ হয়েছি। ১৪ দিন আগে পজিটিভ হয়েছিলাম, এরপর নিজেকে সেলফ-আইসোলেশনে রেখেছিলাম। কিন্তু আমার বাবা-মা আর বোন আমার জন্য অনেক কিছু করেছে। আমার ভাই সবসময় পাশে থেকে সাহায্য করেছে। আমার প্রতি তাদের দায়িত্বশীলতা দেখে এক পর্যায়ে আমিই ভুলেই গিয়েছিলাম যে আমি কোভিড পজিটিভ।’

শ্রীলঙ্কা সফর সামনে রেখে ক্যাম্পের আগে ১৭ জন ক্রিকেটারসহ ২৪ জনের নমুনা সংগ্রহের পর টেস্ট করানো হয়েছিল। সে পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ হয়েছিলেন সাইফ ও স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নিক লি।

এরপর দ্বিতীয় দফা পরীক্ষাতেও পজিটিভ শনাক্ত হয়েছিলেন সাইফ। তবে লি নেগেটিভ হয়ে যোগ দিয়েছেন জাতীয় দলের অনুশীলনে।

স্কিল ক্যাম্পে মোট ২৭ জন ক্রিকেটারের প্রাথমিক স্কোয়াড দিয়ে শুরু হয়েছে ক্যাম্প। এই ক্যাম্পের প্রাথমিক স্কোয়াডে আছেন সাইফও। শিগগিরই মাঠে ফিরবেন বলে আশা করছেন তিনি।

অক্টোবরে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে ৩ ম্যাচ সিরিজের জন্য শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা বাংলাদেশের। তবে নানা জটিলতায় এখনও ঝুলে আছে সে সফর। সফরকে সামনে রেখে অনুশীলন চালিয়ে যাচ্ছে টাইগাররা। ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ক্যাম্প করার কথা আছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102