ads
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ ‘ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না’ সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক

কোম্পানীগঞ্জে ধর্ষণের অভিযোগে আটক ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
  • ৪২ বার পঠিত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিয়ের প্রলোভনে স্বামী পরিত্যাক্তা একনারীকে (২১) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রুহুল আমিন হেলাল (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় ওই নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

রুহুল আমিন হেলাল উপজেলার চরফকিরা ইউনিয়নের চরকালী গ্রামের মৃত. আবু বক্কর ছিদ্দিকের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, রুহুল আমিন হেলাল স্বামী পরিত্যক্তা ওই নারীকে তার বাবার বাড়ি থেকে বিয়ের প্রলোভন দিয়ে বসুরহাট পৌরসভার জিয়া নগর এলাকা ও মডার্ণ হাসপাতালের পেছনের ভাড়া বাসায় নিয়ে যায়। পরে সেখানে আটকে রেখে তার ইচ্ছার বিরুদ্ধে একাধিক বার ধর্ষণ করে। পরে সে হেলালের প্রতারণার ফাঁদ বুঝতে পেরে বৃহস্পতিবার কোনো উপায় না দেখে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

নির্যাতনের শিকার ওই নারী জানান, প্রতারক ধর্ষক হেলাল বিয়ে করার প্রলোভন দিয়ে তার কাছে গচ্ছিত থাকা প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়। পরে তাকে বিয়ে না করে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর মামলা রেকর্ড করা হয়েছে। ধর্ষক হেলাল ও ভিকটিমকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102