ads
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খাগড়াছড়ির দীঘিনালায় আগুনে পুড়লো ৬০ দোকান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ২৫ বার পঠিত

খাগড়াছড়ির দীঘিনালায় অগ্নিকাণ্ডে ৬০টি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার (১৭ মে) দিনগত রাত ১টার দিকে লারমা স্কয়ারের সামনের বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।

সুদীপ্তা স্টোরের মালিক অপরুপ চাকমা বলেন, রাতে দোকান বন্ধ করে ব্যবসায়ীরা সবাই নিজ নিজ বাসায় চলে যান। মধ্যরাতে খবর পেয়ে গিয়ে দেখি সবকটি দোকানে আগুন ছড়িয়ে পড়েছে। ঘণ্টাব্যাপী আগুনে পুড়ে যায় কয়েক কোটি টাকার মালামাল। এতে আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন দোকান মালিকরা।

দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এরই মধ্যে দোকানগুলো পুড়ে গেছে। তবে হতাহতের ঘটনা ঘটেনি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102