ads
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ ‘ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না’ সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক

খারাপ সময় যাচ্ছে মুশফিকের!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ৪৬ বার পঠিত

বিসিবি প্রেসিডেন্টস কাপে মাহমুদুল্লাহ একাদশ ও নাজমুল একাদশের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচে বাজেভাবে আউট হন মুশফিকুর রহিম। দেশের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যানের এমন আউটে প্রশ্ন জেগেছে তার ‘ভুল’ নিয়ে।

পেসার এবাদত হোসেনের ফুল লেন্থ ডেলিভারিতে আউট হন দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিক। ৮ বলে মাত্র ১ রান করে বোল্ড হন তিনি। এর আগে দু’দিনের দু’টি প্রস্তুতিমূলক ম্যাচেও বোল্ড আউট হয়েছিলেন মুশফিক। টানা তিনটি ম্যাচে যেভাবে আউট হয়েছেন, তাতে প্রশ্নের জন্ম দিয়েছে।

প্রথম দু’দিনের প্রস্তুতিমূলক ম্যাচে মাত্র ৩ রানে আউট হন মুশফিক। পেসার হাসান মাহমুদের পেস ও সুইং-এর কাছে পরাস্ত হন তিনি। আর দ্বিতীয় প্রস্তুতিমূলক ম্যাচে পেসার রুবেল হোসেনের বলে বোল্ড হন মুশফিক। ১১ রানে থাকা মুশফিকের স্টাম্প ভাঙ্গেন রুবেল।

আর এ নিয়ে বাজেভাবে তিনবার আউট হওয়ায় তার মানসিক অবস্থা নিয়েই প্রশ্ন উঠেছে। এছাড়া ক্রিজে তাকে সাবলীল দেখা যায়নি।

কিন্তু মুশফিকের ফর্মে ফেরা নিয়ে আত্মবিশ্বাসী বিসিবি প্রেসিডেন্টস কাপে তার দলের অধিনায়ক নাজমুল হোসাইন শান্ত। মুশফিক দ্রুতই রানে ফিরবেন বলে মনে করেন বাঁহাতি এই ব্যাটসম্যান। তিনি বলেন, ‘ব্যাটসম্যান হিসেবে দুর্দান্ত সে এবং এক-দু’টি ম্যাচে তার ব্যর্থতায় আমি চিন্তিত নই। খুব শীঘ্রই রানের দেখা পাবেন তিনি।’

এর আগে করোনাকালীন লকডাউনে যখন অন্যান্য খেলোয়াড়রা হালকা মেজাজে ছিলেন, তখনও ফিটনেস নিয়ে কাজ করেছেন মুশফিক। তিন মাস আগে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করার অনুমতি চেয়ে পাননি তিনি। এরপর নিজের উদ্যোগে বনানীর একটি মাঠে অনুশীলন করেছিলেন মুশফিক।

পরবর্তীতে, বিসিবি ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনের সুযোগ করে দিলে মিরপুরে ফেরেন মুশফিক। গত তিন মাস ধরে ধারাবাহিকভাবে মিরপুরে অনুশীলন করার পরও বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যানের টানা তিন ইনিংসের ব্যর্থতায় হতাশা প্রকাশ করেছেন তার ভক্তরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102