ads
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খুলনায় নুরের বিরুদ্ধে মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৮৮ বার পঠিত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ ৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০-২৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার রাতে খুলনা সদর থানায় মামলাটি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা মহানগর নেতা মো. নাইম হাওলাদার।

অভিযুক্তরা হলেন-গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক এস কে রাশেদ, স্থানীয় নেতা মো. জনি ও যুব অধিকার পরিষদের খুলনা মহানগর শাখার নেতা মো. তাইজুল ইসলাম।

মামলার এজাহারে বলা হয়, বিবাদীরা স্থানীয় পঞ্চবীথি ক্লাব অবৈধভাবে দখল করে চাঁদাবাজি, অসামাজিক কর্মকাণ্ড চালাতেন।

স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১৮ মার্চ রাত সাড়ে ৯টায় বাদী ও তার সংগঠনের কয়েকজন সদস্য অভিযুক্তদের অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে অবস্থান নেন।

এতে আরও উল্লেখ করা হয়, এ সময় নুরুল হক নুরু মোবাাইল ফোনে নির্দেশনা দিলে অন্য আসামিরা রড, দা, বাঁশের লাঠি ও কুড়াল নিয়ে হামলা চালান। হামলায় বাদীসহ আরও কয়েকজন আহত হন এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা সদর থানার (ওসি) মো. মাসুম। তিনি বলেন, মামলাটি তদন্তাধীন। আইনানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102