ads
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খুলনায় মাস্ক না পরায় অর্ধ শতাধিক ব্যক্তি আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২০
  • ৪২ বার পঠিত

খুলনায় মাস্ক না পরায় অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। এছাড়া ৮জনকে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে খুলনা মহানগরীর দুটি স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। রবিবার জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাস্ক না পরলে জেল-জরিমানাসহ কঠোর অবস্থানের সিদ্ধান্ত নেয় খুলনা জেলা প্রশাসন।

খুলনা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইউসুপ আলী জানান, করোনাভাইরাসের দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ প্রতিহত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। জেলা আইনশৃঙ্খলা কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, মাক্স না পরে ঘর থেকে বের হওয়া ব্যক্তিদের জেল দেওয় হবে।

এর আগে প্রথম পর্যায়ে সংক্রমণ ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে অনেক ব্যক্তিকে জরিমানা করা হয়েছিল। কিন্তু তাতে মানুষের মধ্যে সচেতনতা আসেনি। এ কারণেই এমন কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাস্ক না পরে বাইরে আসা ব্যক্তিদের প্রাথমিকভাবে আটক করা হচ্ছে।

পরবর্তীতে তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয় হবে।

এদিকে, ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মধ্যেও সোমবার নগরীর প্রাণকেন্দ্র ডাকবাংলো মোড়, পিকচার প্যালেস মোড়, স্যার ইকবাল রোড, কেডিঘোষ রোড ও সিমেট্রি রোডসহ নগরীর বিভিন্ন সড়কে মাস্ক ছাড়াই মানুষ চলাচল করতে দেখা গেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102